ডাইনি অপবাদে নিয়ে দুই পরিবারে সংঘর্ষ, চলল গুলি
দি নিউজ লায়নঃ ডাইনি অপবাদ দেওয়ায় দুই পরিবারের সংঘর্ষে চলল গুলি। ঘটনায় গুরুতর জখম এক মহিলা সহ তিন জন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার কোটলুই গ্রামে। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদেহ নাম পেরি কুমার ও শশাঙ্ক কুমার। শনিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে, পুরুলিয়ার টামনা থানার কোটলুই গ্রামেই থাকেন পেরি কুমার ও তার পড়শি অশোক কুমার।
একেবারে পাশাপাশিই তাদের বাড়িl কিছু দিন ধরেই পেরি কুমারের স্ত্রী সন্ধ্যা কুমার সহ তার পরিবারের সদস্যরা রোগ-অসুখে ভুগছেন। চিকিৎসা করিয়েও সুস্থ হচ্ছিল না বলে তাদের দাবি। তাই পড়শি অশোক কুমারের স্ত্রী দেবযানি কুমারকেই 'ডাইনি'বলে দোষারোপ করে বলে অভিযোগlএমন ঘটনায় সবর হয়ে অশোক কুমারের পরিবার টামনা থানার পুলিশের দ্বারস্থ হয়।
এই খবর জানতে পারে পেরি কুমারের পরিবার। শুক্রবার সকাল হতেই ওই পরিবারের সদস্যরা দলবেঁধে অশোক কুমারের বাড়িতে গিয়ে ঝামেলা শুরু করে। এরপরেই দুই পক্ষের তুমুল বচসা শুরু হয়ে যায়। এই ঘটনায় দুই পক্ষেই লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এরপরেই পেরি কুমারের পরিবারের সদস্যরা হঠাৎতেই আগ্নেয়াত্র বের করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় কাকা সুভাষ কুমার। সুভাষের ডান হাতে গুলি লাগে।
ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় অশোকের ভাই পুরচন কুমার ও বোন অনরুপা কুমার। তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স প চরম আকার নেয়l অশোক কুমারের কাকা সুভাষ কুমার বলেন, "সকাল বেলায় আমি দোকান খুলছিলামlহঠাৎ করেই পেরি কুমারের পরিবারের লোকজন দোকানের সামনে এসে ঝামেলা পাকাতে শুরু করেl
লাঠি, টাঙ্গি,তরোয়াল নিয়ে বাড়ির মধ্যে ঢুকে আমাদের উপর হামলা করেl আমাকে লক্ষ্য করে গুলি চালায়l আমার ডান হাতে গুলি লেগেছেl ওদের ধারনা আমাদের বৌমা 'ডাইনি'l সে জন্যই তাদের রোগ-অসুখ ভাল হচ্ছেনাl তাই এমন হামলা l " অন্যদিকে অশোক কুমারের স্ত্রী দেবযানি কুমার বলেন, "ওদের পরিবারের ছেলেদের নজর ভালো নয়l সব সময় যেন আমাকে দেখতে থাকে l পরিবারের যে মহিলা অসুস্থ হয়েছেন তার রক্তের প্রয়োজনl
অথচ উপযুক্ত চিকিৎসা না করে আমাকে ডাইনি বলছে! আমার জন্যই নাকি ওদের রোগ-অসুখ ভালো হচ্ছে নাl" এদিন ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করে পুলিশ। যদিও ডাইনি বিষয়টি মানতে চায়নি। পুলিশের দাবি দুই পরিবারে দির্ঘদিনের ঝামেলার কারনেই এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মুল অভিযুক্তের খোজ চালানো হচ্ছে।” এদিন ওই গ্রামে গিয়ে দেখা যায় অভিযুক্তদের বাড়ি তালাবন্ধ l

Post a Comment